একই দিন দুই বাংলায় জয়ার দুই সিনেমা

একই দিন দুই বাংলায় জয়ার দুই সিনেমা

বিনোদন ডেস্ক:


দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশ ও ভারতে কাজ করছেন সমান তালে। আগামী ৯ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘ভূতপরী’, একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে ‘পেয়ারার সুবাস’।

বাংলাদেশে জয়ার ‘পেয়ারার সুবাস’ মুক্তির খবরটি নিশ্চিত করেছেন পরিচালক নুরুল আলম আতিক ও প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল।

আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তির জন্য ইতিমধ্যেই চলচ্চিত্র প্রযোজক সমিতিতে নিবন্ধন করা হয়েছে। ‘পেয়ারার সুবাস’-এ জয়া ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, নূর ইমরান মিঠু, সুষমা সরকারসহ অনেকে।

নির্মাতা নুরুল আলম আতিক বলেন, ‘ছবি মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন। আমার দিক থেকে যা যা দরকার আমি প্রযোজনা প্রতিষ্ঠানকে বুঝিয়ে দিয়েছি।’ এদিকে, সৌকর্য ঘোষাল পরিচালিত ‘ভূতপরী’তে জয়া ছাড়াও আছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্ত চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, বিষান্তুকসহ অনেকে।

গেল ১ জানুয়ারি থেকে নিজের ফেসবুক, ইনস্টাগ্রামে ‘ভূতপরী’র প্রচারণা শুরু করেছেন জয়া। ‘ভূতপরী’র একটি মোশন পিকচার শেয়ার করে এই অভিনেত্রী লিখেছেন, ‘মানুষ মরে ভূত হবে, ভূত মরে কি পরী হয়? নতুন বছরের নতুন ভূত ‘ভূতপরী’। আসছে ৯ ফেব্রুয়ারি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে!’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme