একটাই লক্ষ্য, স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো: স্বাস্থ্যমন্ত্রী

একটাই লক্ষ্য, স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক


স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘জীবনে কখনো কোনো অনিয়ম করিনি, কোথাও কোনো অনিয়ম হলে সেটা আমি সহ্যও করব না। আমার কিছুই চাওয়ার নেই। একটাই লক্ষ্য, সেটা হলো দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো।’

স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় আজ বৃহস্পতিবার দুপুরে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট আয়োজিত এক সংবর্ধনায় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে চিকিৎসক, নার্স, স্টাফসহ সবার সহযোগিতা চেয়ে দেশের বাইরে যাতে আর কোনো মানুষ চিকিৎসা নিতে না যায় সে ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দেওয়ার আহ্বান জানান নতুন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘আমি চিকিৎসা খাত নিয়ে অনেক যুদ্ধ করেছি, সেটার আস্থা প্রধানমন্ত্রী রেখেছেন, আমি তার প্রতিদান দিতে চাই। আমাদের দেশের ডাক্তাররা অনেক মেধাবী, রোগী যেন বিদেশে না যায় বরং বিদেশ থেকে যেন রোগী আমাদের দেশে আসে চিকিৎসা নিতে এমন ব্যবস্থা তৈরি করতে চাই।’

শিশু আয়ানের মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করে ডা. সামন্ত লাল সেন বলেন, ‘এখানে শুধু চিকিৎসককে দোষ দিলে হবে না, হাসপাতাল কর্তৃপক্ষ, অন্য কারো গাফিলতি আছে কি না, ঘটনা আসলে কী ঘটেছিল সেটি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। এখানে সরাসরি কাউকে দোষারোপ করা যাবে না।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme