এক বছরে সড়কে প্রাণহানি ৫ হাজার ২৪

এক বছরে সড়কে প্রাণহানি ৫ হাজার ২৪

প্রতিকী ছবি

নিউজ ডেস্ক


২০২৩ সা‌লে সারা দেশে পাঁচ হাজার ৪৯৫ সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার ২৪ জন নিহত হয়েছেন ব‌লে জা‌নি‌য়ে‌ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

মঙ্গলবার রাজধানী বনানীতে বিআরটিএ ভব‌নে সড়ক দুর্ঘটনার তথ্য প্রকাশ সংক্রান্ত এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ্য জানান বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

বিআরটিএ চেয়ারম্যান জানান, ২০২৩ সালে মোট পাঁচ হাজার ৪৯৫টি সড়ক দুর্ঘটনায় নিহত হ‌ন পাঁচ হাজার ২৪ জন এবং আহত হ‌ন সাত হাজার ৪৯৫ জন। তার মধ্যে ডিসেম্বরে ৪৮৩ সড়ক দুর্ঘটনায় ৪৩৩ জন নিহত হন। এর মধ্যে, ঢাকা‌য় ডি‌সেম্বর মা‌সে সড়ক দুর্ঘটনা ঘ‌টে‌ ৮৬‌টি। এতে নিহত হ‌ন ৮৮ জন, আহত হ‌ন ৮৮ জন। চট্টগ্রা‌মে ঘ‌টে‌ ৯৪টি। এসব দুর্ঘটনায় নিহত হ‌ন ৭৯ জন, আহত হ‌ন ১৭২ জন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme