নিউজ ডেস্ক:
পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশের সক্ষমতা এখন আগের চেয়ে অনেক বেড়েছে। তাই এখন কেউ বিচ্যুত আচরণ করে পার পাবে না। এখন লুকিয়ে লুকিয়ে অপরাধ করারও কোন সুযোগ নেই। পার্বত্য চট্টগ্রামের পাহাড় হোক আর মৌলভীবাজারের গোপন আস্তানা হোক- সবখানেই পুলিশের নজরদারি রয়েছে। তাই দুর্গম এলাকায়ও জঙ্গিরা লুকিয়ে রক্ষা পাচ্ছে না। জঙ্গিবাদ যাতে কোথাও আস্তানা গড়তে না পারে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
সোমবার সকালে সিলেটে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে শিক্ষক, শিক্ষার্থী, ইমাম, আলেম ও সুশীল সমাজ প্রতিনিধিদের ভূমিকা শীর্ষক কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) সিলেট পুলিশ লাইনস্থ শামছুল হক মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে।
Leave a Reply