এফডিসিতে মাসব্যাপী ইফতার করাবেন ডিপজল-মিশা

এফডিসিতে মাসব্যাপী ইফতার করাবেন ডিপজল-মিশা

নিউজ ডেস্ক:


রমজানের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত মাসব্যাপী ইফতার আয়োজন করেছে জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর। এফডিসির ক্যানটিনের সামনে এই ইফতার আয়োজন চলবে বলে জানা গেছে।

প্রথম রমজানে মিশা সওদাগর নিজে উপস্থিত হয়ে সবাইকে নিয়ে ইফতার করান। এরপর হাজির হন ডিপজলও। এই আয়োজনে শুধু শিল্পী সমিতির সদস্যরাই নন, সিনেমা সংশ্লিষ্ট সবাই-ই ইফতার করার সুযোগ পাবেন।

ডিপজল বলেন, আমি বরাবরই চলচ্চিত্রের মানুষের পাশে ছিলাম। আমরা সবাই এই রমজানে বাসায় হরেক রকমের খাবার খাব কিন্তু আমার আরেক পরিবার এফডিসির মানুষজন নামে মাত্র পানি দিয়ে ইফতার করবে সেটা তো হতে পারে না। তাই কয়েকশো লোক যেন ভালোভাবে ইফতার করতে পারে আমি মিশা সেই উদ্যোগ নিয়েছি। শুধু শিল্পী সমিতির সদস্য নয়, এখানে এফডিসির সব শ্রেণির মানুষ ইফতার করতে পারবে।

তিনি আরও বলেন, রমজান উপলক্ষে বাজারে সবকিছুর দাম চড়া। এমন অবস্থায় আমার এফডিসির ভাই ও বোনদের এই চড়া দামে কিছু কিনে ভালোভাবে ইফতার করার মতো সেরকম সামর্থ্য নেই৷ তাই আমার পরিবারের মানুষদের জন্য ডিপজল ভাই ও আমি মিলে এই উদ্যোগটি নিয়েছি। সবার সুবিধার্থে বড় করে প্যান্ডেল করা হয়েছে যাতে আরাম করে বসে সবাই এখানে ইফতার করতে পারে। আশা করছি, এখানে যে খাবার উপকরণ রাখা হয়েছে সেগুলো দিয়ে খুব ভালোভাবেই সবাই তৃপ্তি মতো ইফতার করতে পারবেন, ইনশাআল্লাহ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme