এবার ঈদেও গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

এবার ঈদেও গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

নিউজ ডেস্ক:


প্রতি বছরের মতো এবার ঈদেও এক গুচ্ছ গান নিয়ে আসছেন বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তার গান মানেই শ্রোতাদের বাড়তি আগ্রহ। ঈদের বিশেষ একক সংগীতানুষ্ঠানে তিনি প্রায় ১০টির মতো গান নিয়ে শোনাবেন বলে জানা গেছে।

এরইমধ্যে গানগুলোর শুটিং শেষ হয়েছে বলে নিশ্চিত করেছেন একাধিক সূত্র।

বছরের দুই ঈদেই একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে হাজির হন মাহফুজুর রহমান। কখনও বাংলা কখনও হিন্দি গান গেয়ে শ্রোতাদর্শক মাতান তিনি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme