অনলাইন ডেস্ক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়তে চান দল থেকে বহিষ্কার হয়ে আবার পদ ফিরে পাওয়া গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
দলের সদস্য পদ ফিরে পাওয়ার পর একটি বেসরকারি টিভিকে দেওয়া এক বিশেষ স্বাক্ষাৎকারে জাহাঙ্গীর এ তথ্য জানান। দলের চাহিদা অনুয়ায়ী গাজীপুরের যে কোনো আসনে নির্বাচন করার প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
জাহাঙ্গীর আলম বলেন, আমি মনে করি আওয়ামী লীগ আমার সদস্য পদ ফিরিয়ে দেওয়ার মাধ্যমে মিথ্যাকে পরাজিত করে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি নেত্রীর প্রতি কৃতজ্ঞ যে তিনি মূল বিষয়টি বুঝতে পেরেছেন। আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ গাজীপুরের মানুষদের প্রতি। তারা প্রতিকূল অবস্থায়ও আমার পাশে থেকে প্রমাণ করেছে আমি ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম।
মেয়র পদে যেহেতু নির্বাচন করতে পারেননি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি প্রস্তুতি নিয়ে রেখেছি। দল চাইলে গাজীপুরের যে কোনো আসনে আমি নির্বাচন করতে পারবো এবং জয় ছিনিয়ে আনতে পারবো।
Leave a Reply