নিউজ ডেস্ক:
বহুল-আলোচিত মুশতাক-তিশা দম্পতির পর এবার কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত করেছেন মেলায় আসা শতাধিক দর্শনার্থী।
বুধবার বিকেল ৪টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে এ ঘটনা ঘটে। পরে পুলিশি সহায়তায় মেলা থেকে বের হয়ে যান হিরো আলম।
জানা যায়, নিজের লেখা ‘দৃষ্টিভঙ্গি বদলান, আমরা সমাজকে বদলে দিব’ বইয়ের প্রচারণা চালাচ্ছিলেন হিরো আলম। হঠাৎ একদল দর্শনার্থী তাকে উদ্দেশ্যে করে ভুয়া ভুয়া, ছি ছি দুয়োধ্বনি দিতে থাকেন। অবস্থা বেগতিক দেখে পুলিশ সদস্যরা নিরাপত্তা বেষ্টনী দিয়ে টিএসসি গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে হিরো আলমকে বেরিয়ে যেতে সাহায্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সময় নানা কর্মকাণ্ড ও বারবার নির্বাচন করে আলোচনায় আসেন হিরো আলম।
Leave a Reply