এবার ভারতকে আনুষ্ঠানিক চিঠি দিলো পাকিস্তান

এবার ভারতকে আনুষ্ঠানিক চিঠি দিলো পাকিস্তান

file photo

পাকিস্তান-ভারতের যুদ্ধবিরতিতে সীমান্তে উত্তেজনা শান্ত হয়েছিল। দুই পক্ষের সামরিক কর্মকর্তারদের মধ্যে ফোনালাপে একে-অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক ও শত্রুতাপূর্ণ পদক্ষেপ না নেওয়ার বিষয়ে আলোচনা হয়। কিন্তু সিন্ধু পানি চুক্তির বিষয়ে সমাধান না হওয়ায় ফের উত্তেজনা বাড়ছে দুই দেশেই। দুদিন আগেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছিলেন, ভারতের সঙ্গে ‘পানি সমস্যার সমাধান না হলে’ দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়তে পারে। পানি সমস্যা সমাধানে ব্যর্থতা যুদ্ধের শামিল হবে। এবার বিষয়টি নিয়ে ভারতে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে ইসলামাবাদ।

বৃহস্পতিবার (১৫ মে) দ্য হিন্দু ও সামা টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

চিঠিতে ভারতের সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করার সিদ্ধান্তকে ‘অবৈধ ও ভিত্তিহীন’ বলে নাকচ করে দিয়েছে পাকিস্তান সরকার।

পাকিস্তানের পানি সম্পদ মন্ত্রণালয়ের ফেডারেল সেক্রেটারি সৈয়দ আলি মুর্তজার পাঠানো চিঠিতে আরও বলা হয়, ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তিতে এমন কোনো ধারা নেই যা একতরফাভাবে চুক্তি স্থগিত করার সুযোগ দেয়। একইসঙ্গে ভারতের যে ভাষায় চুক্তি স্থগিতের নোটিশ দেওয়া হয়েছে, তা চুক্তির কোথাও উল্লেখ নেই।

এদিকে, বিশ্বব্যাংকও জানিয়েছে, ভারত সিন্ধু পানি চুক্তি একতরফা স্থগিত করেছে, যা ঠিক নয়। বিশ্বব্যাংকের সভাপতি অজয় বঙ্গ জানান, পাকিস্তান-ভারত সিন্ধু জল চুক্তি একতরফাভাবে স্থগিত বা পরিবর্তন করা যাবে না। সিন্ধু চুক্তিতে যেকোনো পরিবর্তনের জন্য উভয়েরই পারস্পরিক সম্মতি প্রয়োজন।

তিনি আরও বলেন, চুক্তিটি যেভাবে তৈরি করা হয়েছিল, তাতে স্থগিতাদেশের কোনো বিধান নেই। হয় এটি বাতিল করতে হবে, নয়তো অন্য একটি চুক্তি দ্বারা প্রতিস্থাপিত হতে হবে। এর জন্য দুই দেশের একমত হতে হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme