এবার সিনেমায় আসছেন নায়ক মান্নার ছেলে

এবার সিনেমায় আসছেন নায়ক মান্নার ছেলে

নিউজ ডেস্ক:



প্রয়াত মহানায়ক মান্নার একমাত্র সন্তান সিয়াম ইলতিমাস ঢাকাই সিনেমার নায়ক হয়ে হাজির হচ্ছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে সিয়াম সিনেমা নির্মাণ নিয়ে পড়াশোনা করেছেন। নির্মাণের দিকেই বেশি আগ্রহ তাঁর।  তবে বাবার ভক্তদের ইচ্ছার কথা চিন্তা করে অভিনয় জীবনে প্রবেশ করতে চলেছেন তিনি।

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে সিয়াম বলেন, ‘অনেক বছর ধরেই চলচ্চিত্রপ্রেমীরা আমাকে নায়ক হওয়ার জন্য নানাভাবে অনুরোধ করে আসছিলেন। তাদের জন্যই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি। নিজেকে তৈরি করছি। এ মুহূর্তে সিনেমার নাম ও নির্মাতার নাম বলতে চাচ্ছি না। তবে চলতি বছরেই দর্শকরা সে প্রশ্নের উত্তর জানতে পারবেন।’

সিয়াম আরও বলেন, ‘বাবা দেশের নাম্বার ওয়ান তারকা ছিলেন। তার ছেলে হিসেবে আমিও নাম্বার ওয়ান হয়েই চলচ্চিত্রে কাজ করব। আমি পড়াশোনার পাশাপাশি অভিনয়টাও শিখেছি। নিজের অভিনয়ের স্কিলটা বেশ ভালোভাবেই রপ্ত করেছি। নিজেকে তৈরি করছি। এ মুহূর্তে সিনেমার নাম ও নির্মাতার নাম বলতে চাচ্ছি না। তবে চলতি বছরেই দর্শকরা সে প্রশ্নের উত্তর জানতে পারবেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme