এশিয়ার শীর্ষ ধনী এখন গৌতম আদানি

এশিয়ার শীর্ষ ধনী এখন গৌতম আদানি

অনলাইন ডেস্ক:


ভারতের রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব পেলেন দেশটির আরেক ধনকুবের গৌতম আদানি। রোববার দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ১১১ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে বিশ্বের সেরা ধনীদের তালিকার ১১ নম্বরে অবস্থান করছেন তিনি।

শনিবার সন্ধ্যায় বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স। এই তালিকায় আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ১১১ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে ১১ নম্বরে অবস্থান করছেন। অন্যদিকে আরেক ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি ১০৯ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তার পরেই অর্থাৎ ১২ নম্বরে আছেন। আদানি গ্রুপের সম্পদের পরিমাণ বাড়ার কারণে মূলত গৌতম আদানির সম্পদ বেড়েছে।

শুক্রবার আদানি গ্রুপের সব কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পায়। এনডিটিভি জানিয়েছে, এমন খবরে ইতিবাচক সাড়া দেয় শেয়ারবাজারও। এতে এই বিনিয়োগকারীর সম্পদে যুক্ত হয় ১ দশমিক ২৩ লাখ কোটি রুপি। যা তাদের ইন্ট্রাডে মোট সম্পদের পরিমাণ ১৭ দশমিক ৯৪ লাখ কোটি রুপিতে বৃদ্ধি করে। এই বিপুল পরিমাণে সম্পত্তি বৃদ্ধির জেরেই ধনীতম ব্যক্তির আসন পাকা করেছেন আদানি।

২০২৩ সালের জানুয়ারিতে প্রকাশ পাওয়া হিন্ডেনবার্গ রিপোর্টের জেরে বিধ্বস্ত হয়েছিল আদানি সাম্রাজ্য। বিশ্ব ধনী তালিকার চতুর্থ স্থান থেকে সরাসরি ৩০ নম্বরে ছিটকে গিয়েছিলেন এই ধনকুবের। যদিও বড় ধাক্কা কাটিয়ে এক বছরের মধ্যেই ফের ঘুরে দাঁড়ান গৌতম আদানি। চলতি সপ্তাহের শুরুতে গৌতম আদানি তার আদানি গ্রুপের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। সেসময় তিনি জোর দিয়ে বলেন, মার্কিন শর্ট-সেলার হিন্ডেনবার্গের ডাবল আক্রমণ থেকে শক্তিশালী পুনরুদ্ধারের পরে তার কোম্পানির সেরা দিনগুলো এগিয়ে আসছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme