অনলাইন ডেস্ক:
আগামী ৩০ অক্টোবর থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। ১৩ নভেম্বর পর্যন্ত ২০২৪ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। ফরম পূরণের ফি জমা দেয়া যাবে ১৪ নভেম্বর পর্যন্ত। এসব তথ্য জানিয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের জন্য ফরম পূরণের ফি নির্ধারণ করা হয়েছে মোট ২ হাজার ১৪০ টাকা। ব্যবসয় শিক্ষা ও মানবিক বিভাগের পরীক্ষার্থীদের জন্য মোট ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২০ টাকা।
জানা গেছে, শিক্ষার্থীদের তথ্য সংবলিত সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে ২৯ অক্টোবর প্রকাশ করা হবে। সম্ভাব্য তালিকা থেকে আগামী ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবেন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীরা। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেয়ার সময় ৮ নভেম্বর শেষ হবে। আর ১০০ টাকা বিলম্ব ফি বা জরিমানা দিয়ে শিক্ষার্থীরা ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন। জরিমানাসহ ফি জমা দেয়া যাবে ১৪ নভেম্বর পর্যন্ত।
Leave a Reply