এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ

এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ

প্রতিকী ছবি

ডেস্ক রিপোর্ট:


চলতি বছর অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। পুনঃনিরীক্ষণে ফল পরিবর্তন হয়েছে মোট ২ হাজার ৭২৩ জনের। মঙ্গলবার দুপুরে ফলাফল প্রকাশ করা হয়।

পুনঃনিরীক্ষণের দেখা গেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে পরীক্ষায় অকৃতকার্য থেকে পাস করেছেন ১২৭ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৪৪ শিক্ষার্থী।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার ঢাকা বোর্ড থেকে এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন ৭০ হাজার ১২৯ জন। এসব শিক্ষার্থীরা মোট ১ লাখ ৭৯ হাজার ১৪৮টি বিষয়ের ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন। এদের মধ্যে ফল পরিবর্তন হয়েছে ২ হাজার ৭২৩ শিক্ষার্থীর।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme