কনকনে শীতের মধ্যেই বরগুনায় বৃষ্টি

কনকনে শীতের মধ্যেই বরগুনায় বৃষ্টি

নিজস্ব প্রতিদেক


বরগুনার বেতাগীতে কনকনে ঠাণ্ডার মধ্যেই বৃষ্টিতে জেঁকে বসেছে শীত। শনিবার সকাল থেকে ঘন কুয়াশা, মেঘাচ্ছন্ন আকাশে উত্তরের হিমেল হাওয়ায় বেশি শীত অনুভূত হচ্ছে। গতকাল গভীর রাতে এবং আজ সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। শীতকালের বৃষ্টির কারণে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম দেখা গেছে।

বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, ঘন কুয়াশা, আকাশ মেঘাচ্ছন্ন এবং ঠাণ্ডা বাতাস আরো দু-তিন দিন অব্যাহত থাকবে।

সরেজমিন দেখা গেছে, প্রচণ্ড শীতে এ অঞ্চলের গ্রামের মানুষদের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর মানুষ বেশি বিপাকে পড়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যার পর শহরের বিভিন্ন স্থানে খড়-কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।

বরিশাল আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক মো. মাসুদ রানা রুবেল বলেন, ‘আজ শনিবার সকালে বরিশালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। এই অবস্থা সামনের আরো দু-তিন দিন অব্যাহত থাকতে পারে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme