কবে কমবে শীতের প্রকোপ, জানাল আবহাওয়া দফতর

কবে কমবে শীতের প্রকোপ, জানাল আবহাওয়া দফতর

ফাইল ছবি

অনলাইন ডেস্ক:


জানুয়ারি শেষের পথে, এ সময়ে মাঘের শীতে কাঁপছে উত্তরের জনপদ। অন্যদিকে বিপরীত আবহাওয়া মধ্যাঞ্চলে। ঢাকাসহ দেশের চার বিভাগে দুই দিন ধরে তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে পূর্বাভাস বলছে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা বাড়বে।

আবহাওয়া দফতরের তথ্যমতে আজ দেশের প্রায় ২৪ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির নিচে। এরমধ্যে সর্বনিম্ন ছিল তেঁতুলিয়ায় ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আশপাশে দিনাজপুরে ছিল ৫.৩ ও সৈয়দপুরে ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস বলছে আজও দেশের উত্তরে ঠান্ডা থাকবে। তবে কুমিল্লা ও মৌলভীবাজার জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। অন্যদিকে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।  

এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শীতের প্রকোপ আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তাপমাত্রা বাড়লেও কুয়াশার চাদর এখনই কাটছে না। আজও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন চলাচল ব্যাহত হতে পারে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme