নিউজ ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আজকে মৃত্যুবরণকারী ব্যক্তির বয়স ৬১-৭১ এর মধ্যে। তিনি চাঁদপুর জেলার বাসিন্দা ছিলেন। রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫৭৪টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৯২ শতাংশ। চলতি বছরের গত ১১ জানুয়ারি ১ জন, ১৪ জানুয়ারি ১ জন এবং আজকে ১ জনের মৃত্যু হয়েছে।
Leave a Reply