কলকাতায় যাওয়ার জন্য প্রস্তুত আনারের পরিবার

কলকাতায় যাওয়ার জন্য প্রস্তুত আনারের পরিবার

পুরনো ছবি

নিউজ ডেস্ক:


উদ্ধার হওয়া এমপি আনোয়ারুল আজীম আনারের মরদেহের খণ্ডিতাংশ দেখতে কলকাতায় যাওয়ার জন্য প্রস্তুত মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ও ভাই আবেদ আলী। সোমবার বিকেল ৫টার দিকে ডরিন তথ্য জানান।এর আগে ভারতীয় ভিসা পেলেও কলকাতায় যেতে পারেনি এমপি আনারের পরিবার।

ডরিন বলেন, ‘কলকাতায় উদ্ধারকৃত মরদেহের খণ্ডিতাংশ আমার বাবার দেহাংশ কি না তা নিশ্চিত করতে আমাকে ও আমার চাচা আবেদ আলীকে কলকাতায় যেতে বলেছিলেন ডিবি পুলিশ প্রধান হারুন অর রশিদ। তবে আমার ভিসা জটিলতার জন্য সে সময় যেতে পারিনি। ভারতীয় দূতাবাস থেকে আমার ভিসা হাতে পেয়েছি। আমি ও আমার চাচা এখন কলকাতায় যাওয়ায় জন্য প্রস্তুত।’

তিনি আরো বলেন, ‘কলকাতায় আমাদের সাথে ডিবি পুলিশের একটা টিম যাওয়ার কথা রয়েছে। তবে কখন কিভাবে যাবে সে সিদ্ধান্ত এখন পর্যন্ত তারা আমাদের জানায়নি।’

 

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme