কলকাতার নতুন ছবিতে মিথিলা

কলকাতার নতুন ছবিতে মিথিলা

অনলাইন ডেস্ক:


ফেলুদা-ব্যোমকেশ ছাড়াও টালিউডে এবার বড় পর্দায় দেখা যাবে নতুন গোয়েন্দাকে। যেখানে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এই নতুন গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজির প্রধান চরিত্রে অভিনয় করছেন জিতু কমল। সিনেমাটি নির্মাণ করছেন অরণ্য চ্যাটার্জি।

এই সিনেমার শুটিংয়ে মিথিলা সঙ্গে একটি ছবি পোস্ট করলেন জিতু। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সেলফি পোস্ট করে জিতু লিখেছেন, ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। গল্প দুলাল দে-র।

পরিচালনার দায়িত্বেও থাকছেন তিনি। ছবিতে জিতুর জামাইবাবুর চরিত্রে দেখা যাবে শিলাজিৎ মজুমদারকে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, আরজে সায়ন, লোকনাথ দে প্রমুখ। সিনেমায় অরণ্যের চরিত্রে দেখা মিলবে জিতু কমলের। সিনেমায় নার্সের চরিত্রে দেখা যাবে মিথিলাকে।
এর আগে, এই সিনেমায় মিথিলাকে নেওয়ার কারণ জানিয়ে পরিচালক বলেন, মিথিলা ছাড়া আর কারও মধ্যেই তিনি এই চরিত্র খুঁজে পাননি। তাই চরিত্রটি নিয়ে অন্য কাউকে প্রস্তাবও দেননি। চরিত্রটি নিয়ে দেড় বছর আগে অভিনেত্রীর সঙ্গে কথা বলেন তিনি।‘অরণ্যর প্রাচীন প্রবাদ’সিনেমাটি একটি সিরিজ সিনেমা হতে চলেছে।

অর্থাৎ এই চরিত্র একবারই পর্দায় আসবে এমনটা নয়। অন্যান্য গোয়েন্দা চরিত্রের মতো এই চরিত্রকে কেন্দ্র করেও বহু গল্প লেখা হবে বলেই খবর। অরণ্যের কাণ্ডকারখানার কথা লিপিবদ্ধ করবেন সুদর্শন হালদার। তিনি আদতে অরণ্যের জামাইবাবু। অর্থাৎ ফেলুদার কথা যেমন তোপসে, অজিত যেমন ব্যোমকেশের গল্প লেখে তেমনই আর কী। এই চরিত্রে দেখা মিলবে গায়ক শিলাজিৎ মজুমদারকে। অরণ্য কী কী অভিযানে যাবে, কী কী করবে সেগুলো আগে লিখে বই আকারে প্রকাশ পাবে তারপর সেখান থেকে অরণ্য গোয়েন্দার একটার পর একটা ছবি আসবে। এটা নিয়ে ফ্র্যাঞ্চাইজি করবেন বলে আগেই ঠিক করে রেখেছিলেন পরিচালক।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme