বিনোদন ডেস্ক:
খেপেছেন পরীমণি। ফেসবুক স্ট্যাটাসে করলেন গালিগালাজ। তবে কাকে বা কাদের ওপর এই ক্ষোভ ঝাড়ছেন, সেটা জানাননি।
তবে পরীর লেখা পড়ে বোঝা যাচ্ছে, তিনি চলচ্চিত্রের দুর্বৃত্তায়নে জড়িত মানুষের ওপর রাগ ঝেড়েছেন। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, মিথ্যুক, ভণ্ড, প্রতারক, শুয়োরের বাচ্চাদের জন্যে সিনেমার পেছন মারা হচ্ছে। শবে বরাতের দিনে কলিজার মধ্যে কষ্ট দিয়ে দিল। এই কষ্ট তাদের না হোক। আল্লাহ তাদের মাফ করে দিক।
এদিকে বিরতি কাটিয়ে ফেরার পর একে একে বেশকিছু কাজে যুক্ত হয়েছেন পরীমণি। শিগগিরই ‘রঙিলা কিতাব’ নামে অনম বিশ্বাসের একটি ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এ ছাড়া টলিউডে ‘খেলা হবে’ নামে আরও একটি সিনেমাও রয়েছে তার হাতে।
সম্প্রতি বঙ্গবিডিতে মুক্তি পেয়েছে ভালোবাসার গল্পে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বুকিং’। নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় এতে পরীমণির বিপরীতে জুটি বেঁধেছেন এবিএম সুমন। ইতোমধ্যে এটি দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে।
Leave a Reply