নিউজ ডেস্ক:
বৈশ্বিক সংকটের সময় গণমুখী বাজেট হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কারো প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয়নি।
বৃহস্পতিবার বিকেলে বাজেট পেশের পর জাতীয় সংসদ ভবনে বাজেট প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, দলের নির্বাচনী ইশতেহারে দেয়া অঙ্গীকার ও অগ্রাধিকার খাত বিবেচনায় নিয়ে বাজেট দেয়া হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও ফোকাসটা থাকবে। এই বাজেট বাস্তবসম্মত হয়েছে।
বাজেট প্রণয়নে আইএমএফের প্রেসক্রিপশন মানা হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, কারো প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয়নি। শেখ হাসিনার সরকার কারো প্রেসক্রিপশন মেনে চলে না।
Leave a Reply