কাল শপথ নেবে জাতীয় পার্টি

কাল শপথ নেবে জাতীয় পার্টি

নিউজ ডেস্ক


আগামীকাল বুধবার শপথ নেবেন জাতীয় পার্টির ১১ জন নবনির্বাচিত সংসদ সদস্য। আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বুধবার শপথ নেবেন জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা। পূর্বঘোষিত বৃহস্পতিবারের সভা বাতিল করা হয়েছে।

আগামীকাল সকাল ১০টার মধ্যে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

আজ মঙ্গলবার জানানো হয়, শপথে অংশ নেবে জাতীয় পার্টি। আগামী বৃহস্পতিবার সংসদ ভবনে জাপা সদস্যদের বৈঠকও ডাকা হয়। অবশ্য সেই বৈঠক বাতিলের কথাও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme