কিং কাপে মাঠে নামছে রোনালদোর আল-নাসর

কিং কাপে মাঠে নামছে রোনালদোর আল-নাসর

ronaldo
file photo

নিউজ ডেস্ক:


সৌদি প্রো লিগে ১৬ ম্যাচ শেষে ৩৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে আল-নাসের। সর্বশেষ ৬ ম্যাচের ৫ টিতেই জয় পেয়েছে পুর্তগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দলটি। এমন ধারাবাহিকতার পেছনে রোনালদোর পারফরম্যান্স সবচেয়ে বড় ভূমিকা রাখছে, তা বলার অপেক্ষা রাখে না।

এবার কিং কাপ চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে আল নাসের। তাদের প্রতিপক্ষ আল-শাবাব। বাংলাদেশ সময় আজ সোমবার (১১ ডিসেম্বর) দিনগত রাত ১২টায় মুখোমুখি হবে দল দুটি। আল-শাবাবের মাঠ আল-শাবাব ক্লাব স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

প্রতিপক্ষের মাঠে খেলা হলেও শক্তি-সামর্থ্যে এগিয়ে আছে আল-নাসের। সৌদি প্রো লিগে যেখানে দ্বিতীয় স্থানে আছে দলটি, সেখানে আল-শাবাবের অবস্থান ১১তম। এমনকি, লিগে সর্বশেষ চার ম্যাচে জয়ের দেখা পায়নি শাবাব। তবে, লিগ আর কাপের পার্থক্যটা জানেন রোনালদোরা। তাই, প্রতিপক্ষকে হালকা করে দেখার কিছু নেই।

আল-নাসেরের মূল শক্তিই সিআরসেভেন। চলতি মৌসুমে সৌদি আরবে আছেন দুর্দান্ত ছন্দে। নিয়মিতই পাচ্ছেন গোলের দেখা। ইতোমধ্যে ২০ ম্যাচে করেছেন ১৯ গোল। সৌদি প্রো লিগে ১৫ ম্যাচে পেয়েছেন ১৬ গোল।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme