ক্যানসারে আক্রান্ত সহশিল্পীর চিকিৎসায় ২ লাখ টাকা দিলেন ফারহান

ক্যানসারে আক্রান্ত সহশিল্পীর চিকিৎসায় ২ লাখ টাকা দিলেন ফারহান

পুরনো ছবি

বিনোদন ডেস্ক:


বর্তমান সময়ের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। ফারহান কেবল অভিনয় নয়, মানুষের বিপদে পাশে দাঁড়ানোর জন্য বিখ্যাত। সহকর্মী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি জায়গায় করে নিয়েছেন অসংখ্য মানুষের মনে। ব্যক্তিগত জীবনে খুবই উদার মনের মানুষ হিসেবে মিডিয়া জগতে পরিচিত তিনি। তার প্রমাণ পাওয়া গেল আরও একবার।

ছোটপর্দার পরিচিত মুখ আফরোজা হোসেন গত দুই বছর ধরে জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত। শুরু থেকে দেশে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেত্রী। তবে উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তাকে ভারতে নেওয়া হয়েছে। এরইমধ্যে ভারতের চিকিৎসক জানান তার ক্যান্সার নিয়ন্ত্রণে থাকলেও মেরুদণ্ড নার্ভের জরুরি একটি অপারেশন করাতে হবে। কিন্তু আর্থিক সংকটের কারণে নিজের চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছেন না। তার কয়েকজন সহশিল্পী পাশে দাঁড়ালেও তার চিকিৎসা ব্যয় চালাতে হিমশিম খাচ্ছিলেন এই অভিনেত্রীর পরিবার। এমন অবস্থায় তার পাশে দাঁড়ালেন ফারহান। সহকর্মীর আফরোজার চিকিৎসার জন্য তার পরিবারের হাতে তুলে দিয়েছেন নগদ ২ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করে দীর্ঘ একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। তিনি বলেন, ফারহানের সঙ্গে শুটিং চলাকালীন আফরোজা আপার অসুস্থতার কথা কিছুটা বলি তাকে। এরপর তিনি রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন। আমাকে জিজ্ঞাসা করলেন মিঠু আপা কত টাকা শর্ট পড়েছে?! আমি তাকে বলি সম্ভবত ২ লাখ রুপি। এরপর ফারহান ৩০ সেকেন্ডের মতো ভেবেই আমার হাতে ২ লাখ টাকা ক্যাশ দিয়ে দিলেন। তখন গ্রিনরুমে উপস্থিত আমাদের সবার চোখে পানি। সঙ্গে সঙ্গে আফরোজা আপার ছেলেকে ফোন করে ফারহানকে ধরিয়ে দিলাম, আপার ছেলে নাঈম হাউমাউ করে কাঁদছে। তখন ফারহান আপন ভাইয়ের মতো সান্ত্বনা দিচ্ছে। ফারহান এবং তার পরিবারের জন্য আমাদের কলিজার ভেতর থেকে দোয়া ও কৃতজ্ঞতা জানাই। সেই অপারেশন সাকসেসফুল হয়েছে। আফরোজা আপাও ভালো আছেন। আল্লাহ মহান, এভাবেই মানবতার জয় হোক।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme