খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে: ওবায়দুল কাদের

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দলটির নেতারা রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোতে বিএনপি অযথাই আইনি লড়াই প্রলম্বিত করেছে।মঙ্গলবার দুপুরে রাজধানীর সেতু ভবনে পদ্মা সেতু বিষয়ক সংবাদ সম্মেলনে কাদের এ কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছে তত্ত্বাবধায়ক সরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও মামলা হয়েছিল। কিন্তু তদন্ত করে কিছু পায়নি। মামলা দায়ের হওয়ার পর খালেদা জিয়া কোর্টে দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন, যা মামলার রায় ঘোষণাকে প্রলম্বিত করেছে।

বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এখন তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা আওয়ামী লীগ ও সরকারের সমালোচনা করছেন। খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবি জানাচ্ছেন তারা।

এ নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির ফখরুল সাহেবরা অনেক কথা বলেন। কিন্তু তারা খালেদা জিয়ার জন্য একটি দৃশ্যমান আন্দোলনও করতে পারেননি। লিগ্যাল ব্যাটলকে প্রলম্বিত করে তারা মামলার বিষয়টিকে এত দূর নিয়ে এসেছেন। সত্যি কথা বললে, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তারা রাজনীতি করছেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme