অনলাইন ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন ড. হাছান মাহমুদ। তিনি বলেন, মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।
এর আগেও এর আগেও চিকিৎসকরা তার মৃত্যু ঝুঁকির কথা বলেছিলেন। অনেক শঙ্কায় ছিলেন বলে জানিয়েছিলেন। কিন্তু তখনও দেশেই সঠিক চিকিৎসায় সুস্থ হয়েছিলেন তিনি। এ কারণে মহান আল্লাহর কাছে এবারও দোয়া করি, তিনি সুস্থ হয়ে যেন শিগগিরই বাসায় ফেরেন বলে জানান তথ্যমন্ত্রী।
Leave a Reply