বাংলাদেশের গণঅভ্যুত্থানকে কোনো কোনো দেশ পছন্দ করেনি উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যারা পছন্দ করেনি তারা এটিকে ভয়াবহ ঘটনা হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে তিনি এ কথা বলেন।
এ সময় সকল মিথ্যার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে চলমান বিভিন্ন ইস্যুতে সংলাপ করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর অংশ হিসেবে আজ বিএনপি, জামায়াত ও গণতন্ত্র মঞ্চসহ ১২ দলীয় জোটের প্রতিনিধি দল সংলাপে অংশ নিয়েছেন তিনি।
Leave a Reply