গণতন্ত্র ধ্বংস করার জন্য লড়াই করছে বিএনপি: ওবায়দুল কাদের

গণতন্ত্র ধ্বংস করার জন্য লড়াই করছে বিএনপি: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অক্টোবর মাস শেষ। আরও কত অক্টোবর আসবে-যাবে, তখন দেখা যাবে কারা থাকে। আমরা লড়াই-সংগ্রাম করে এতদূর এসেছি।’ তিনি বলেন, বিএনপি গণতন্ত্র ধ্বংস করার জন্য লড়াই করছে।

মঙ্গলবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, অতীতে তারা (বিএনপি) গণতন্ত্র ধ্বংস করেছে। প্রহসনের নির্বাচনের নামে ভুয়া ভোটার লিস্ট তৈরি করেছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme