নিউজ ডেস্ক:
বাংলাদেশ সিভিল সার্ভিসের পুলিশ ক্যাডারের ৪০তম ব্যাচের ৪ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) চাকরি ছেড়েছেন। তারা শিক্ষানবিশ হিসেবে রাজশাহীর সারদায় প্রশিক্ষণরত ছিলেন।
গত ১৬ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। তবে ২১ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে চার কর্মকর্তার চাকরি ছাড়ার কোনো কারণ জানানো হয়নি। ওই চার এএসপি হলেন, মো. মেহেদী হাছান পাটোয়ারী, মো. ঝন্টু আলী, তাসওয়ার তানজামুল হক ও আমিনুল ইসলাম। গত ২৭ এপ্রিল তাদের অব্যাহতি দেওয়া হয়।
এতে জানানো হয়, চার পুলিশ কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।
Leave a Reply