চারদিনের সফরে পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

চারদিনের সফরে পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক:


রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন চারদিনের সফরে আগামী ৯ জুন নিজ জেলা পাবনায় যাচ্ছেন। পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, ৯ জুন দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টার যোগে পাবনায় পৌঁছবেন। সেখান থেকে সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার গ্রহণ শেষে বিশ্রাম নেবেন এবং রাত্রিযাপন করবেন।

পরদিন ১০ জুন বেলা ১১টা ৩০ মিনিটে পাবনার সরকারি চাকরিজীবিদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুর ১টার দিকে সার্কিট হাউসের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন। এরপর ১১ জুন বেলা সাড়ে ১১টার দিকে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। দুপুর ১টার দিকে সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা করবেন। ১২ জুন দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন রাষ্ট্রপতি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme