চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

চারদিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় আসছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

আগামীকাল সোমবার বেলা ১২টায় ঢাকা থেকে হেলিকপ্টারে পাবনার উদ্দেশে রওনা দেবেন। ১২টা ৪০ মিনিটে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছাবেন।

এরপর পাবনা সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করবেন।

পরদিন মঙ্গলবার বেলা ১১ টায় স্থানীয় কর্মসূচিতে যোগ দিবেন। বুধবার বেলা ১১ টায় স্থানীয় কর্মসূচিতে যোগ দিবেন। পরদিন বৃহস্পতিবার দুপুর ৩টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে পাবনা ছাড়বেন রাষ্ট্রপতি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme