নিউজ ডেস্ক:
রোগীর চিকিৎসাসেবায় কোনো গাফিলতির সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
রবিবার দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঢাকার বাইরের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে হবে। জেলা হাসপাতালগুলোর চিকিৎসা ব্যবস্থা যদি উন্নত করতে পারি, মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারি, তাহলে মানুষ চিকিৎসার জন্য ঢাকামুখী হবে না। আমি সেই চেষ্টাই করছি।
সরকারি হাসপাতালে থেকে প্রাইভেট হাসপাতালে রোগী পাঠিয়ে দেওয়ার বিষয়ে এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি চেষ্টা করব সরকারি হাসপাতালগুলোকে স্বাবলম্বী করতে। আমাকে আরও কিছু বিষয়ে কাজ করতে হবে। আমাদের হাসপাতালগুলো জরাজীর্ণ অবস্থা। আমি হেলথ প্রকৌশল বিভাগকে বলেছি হাসপাতালের ভবন ও ডাক্তারদের থাকার ব্যবস্থা যেন মানসম্মত করা হয়।
Leave a Reply