নিউজ ডেস্ক:
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, সরকার চিনির উৎপাদন বাড়ানোর জন্য ৫ বছরের রোডম্যাপ তৈরি করেছে।
রবিবার সংসদে সরকারি দলের সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি জানান, এর পাশাপাশি বিপুল পরিমাণ চিনি উৎপাদন ও বাজারজাতকরণের জন্য পুরোনো সব চিনিকলগুলোকে আধুনিকায়নের পরিকল্পনা হচ্ছে। খবর বাসসের
এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ভারসাম্য, আধুনিকীকরণ এবং প্রতিস্থাপন শীর্ষক একটি রিভিউ প্রকল্প গ্রহণ করেছে।
উত্তরবঙ্গ চিনিকলকে লাভজনক করতে, উৎপাদনের আধুনিকায়ন ও বৈচিত্র্যকরণের মাধ্যমে সম্ভাব্যতা সমীক্ষার প্রস্তাবের অনুমোদন এখন চলছে। ঠাকুরগাঁও চিনিকলের আধুনিকীকরণ, উৎপাদন বহুমুখীকরণ এবং বিট সুগার প্ল্যান্ট স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষার প্রকল্প প্রস্তাবের অনুমোদনও চলছে বলে মন্ত্রী জানান।
Leave a Reply