চিরকাল শত্রুরা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে: পরীমণি

চিরকাল শত্রুরা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে: পরীমণি

অনলাইন ডেস্ক:


জনপ্রিয় নায়িকা পরীমণি এরমধ্যে শেষ করেছেন কলকাতার সিনেমা ‘ফেলুবক্সী’ ও ওয়েব ফিল্ম ‘রঙিলা কিতাব’-এর শুটিং। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকেন আলোচিত এ নায়িকা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পরী সমালোচকদের উদ্দেশে একটি পোস্ট করেছেন। নায়িকার নতুন এ স্ট্যাটাস নিয়ে চলছে ফের জল্পনা।

ফেসবুকে পরী লিখেন, ‘এ রকম বহু হয়েছে। যখন কেউ জাজ করেছে, আমি সেটা একেবারে ফেলে দিইনি। বিবেচনা করেছি। নিজেকে নতুন করে বাজিয়ে দেখেছি। ফলাফল—নিজেকে নতুন করে আবিষ্কার করেছি, আরও আত্মবিশ্বাসী হয়েছি এবং আরেকটু ভালো কিছু ঝুলিতে যুক্ত হয়েছে।

তাই যারা সমালোচনা করেছে, খোঁচা দিয়েছে, তারা আমাকে ভাঙতে গিয়ে আরও ইস্পাতকঠিন করে দিয়েছে। এরা জানেই না, কত উপকার করেছে!’

পরীমণি আরও লিখেছেন, ‘শুনলে হয়তো অনেকে অবাক হবে, চিরকাল শত্রুরা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে।কিংবা হয়তো পুরো শত্রু না, কিন্তু বন্ধুও না এমন লোক, যাদের নেগেটিভ কমেন্ট আমার দিকে ধেয়ে আসছে, বিশ্রি সমালোচনা, কিংবা জাজমেন্ট—এসব শুনে আমার মন খারাপ, মেজাজ খারাপ হয়েছে কি হয় নাই; কিন্তু আমার ডেডিকেশন আর আত্মসচেতনতা ধাই ধাই করে বেড়েছে—এই এদের জন্যে। এরা আসলে চিরকাল আমার অপকার করতে চেয়ে উপকার করে ফেলছে। আহা, যদি জানত!’

স্ট্যাটাসের মাধ্যমে যারা নেতিবাচক বা তির্যক মন্তব্য করেন, তাদের স্বাগত জানানোর পরামর্শও দেন তিনি। তিনি মনে করেন, সমালোচকেরাই এগিয়ে যেতে সাহায্য করবে। অবশ্য পরীর পোস্ট করা লেখাটির বেশির ভাগ অংশ ধার করা। নিজের সঙ্গে মিল খুঁজে পেয়ে লেখক মুনমুনের ফেসবুক পোস্ট কপি করেছেন নায়িকা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme