ডেস্ক রিপোর্ট:
আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ আসর তার নিজ গ্রাম নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সাধুর বাজার সংলগ্ন একটি মাঠে জানাজার পর ইছাখালী গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে সোমবার ভোরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জল্লাদ শাহজাহানের মৃত্যু হয়।
স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের খামখেয়ালির কারণে গতকাল মরদেহ নিয়ে আসা সম্ভব হয়নি।
মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্ত শেষে বাড়িতে নিয়ে আসা হয়। পরে বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Leave a Reply