খেলাধুলা ডেস্ক
চলতি মৌসুমে প্রীতি ম্যাচ খেলতে চীনে যাবে সৌদি আরবের ক্লাব আল নাসর। সেখানে দুইটি ম্যাচ খেলবেন ক্রিস্তিয়ানো রোনালদোরা। এই দুইটি ম্যাচ ঘিরে চীনের সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে তুমুল আগ্রহ। কয়েক ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেছে ম্যাচের টিকিট। আর ভিআইপি টিকিট শেষ হয়েছে ‘মুহূর্তেই’। অনেকে টিকিট না পেয়ে আশাহত হয়েছেন।
চীনে এই সফরে স্বাগতিক দেশটির শীর্ষ পর্যায়ের ক্লাব সাংহাই সেনহুয়ার এবং জিজিয়াং এফসির বিপক্ষে খেলবে আল নাসর। ম্যাচ দুইটি হবে ২৪ ও ২৮ জানুয়ারি।
পর্তুগিজ তারকার খেলা মাঠে বসে দেখবেন বলেই সমর্থকদের এমন আগ্রহ। টিকিট পাওয়ার পর এক দর্শক উচ্ছ্বাস প্রকাশ করেছেন,’২৪ জানুয়ারি আমি বিশ্বের সবচেয়ে সুখী মেয়ে হিসেবে নিজেকে দেখবো। রোনালদোকে নিয়ে যা খুশি ভাবতে পারে, কিন্তু খেলোয়াড় হিসেবে সে সেরা এটা অস্বীকার করতে পারবেন না।’
৩৮ বছর বয়সে বুট জোড়া চিরদিনের জন্য তুলে রেখে নতুন জীবনের পরিকল্পনা আঁকেন বেশির ভাগ খেলোয়াড়। নতুন জীবনের পথচলা শুরুও হয়তো করে দিয়েছেন কেউ কেউ। কিন্তু ক্রিস্তিয়ানো রোনালদো ভিন্ন ধাতুতে গড়া! বয়স ঘড়ির কাঁটা ৪০ ছুঁই ছুঁই করলেও পায়ে সেই জাদুকরী ছন্দ। ২০২৩ সালে হয়েছে সর্বোচ্চ গোলদাতা। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর ও জাতীয় দল পর্তুগাল মিলিয়ে চলতি বছর মোট ৫৪ গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
Leave a Reply