চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশকে রাষ্ট্রপতির অভিনন্দন

চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশকে রাষ্ট্রপতির অভিনন্দন

নিউজ ডেস্ক



সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। ফাইনালে স্বাগতিকদের ১৯৫ রানে হারিয়েছে যুবা টাইগাররা। যুব এশিয়া কাপে এটা বাংলাদেশের প্রথম শিরোপা। এমন কৃতিত্বের পর যুবাদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রবিবার এক অভিনন্দন বার্তায় শুধু খেলোয়াড়দেরই না, রাষ্ট্রপতি এ জয়ের কৃতিত্ব দিয়েছেন কোচসহ দলের সংশ্লিষ্ট সবাইকে। সেই সঙ্গে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন, ক্রিকেটে বাংলাদেশের অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, মাহফুজুর রহমান রাব্বিদের ২৮২ রানের জবাবে মাত্র ৮৭ রানে অলআউট হয়েছে সংযুক্ত আরব আমিরাত।

১৯৮৯ সালে প্রথম বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল। সেই থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশ এর কোনো ট্রফি জিততে পারেনি। ২৩ সালে এসে ভাঙল ট্রফিখরা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme