জন্মদিনে ছেলেকে ৩৫ লাখ টাকার গাড়ি উপহার দিলেন মাহি

জন্মদিনে ছেলেকে ৩৫ লাখ টাকার গাড়ি উপহার দিলেন মাহি

নিউজ ডেস্ক:


ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত কয়েক মাস ধরেই ব্যক্তিগত জীবনের কারণে চর্চায় রয়েছেন এই অভিনেত্রী। গত ১৬ ফেব্রুয়ারি স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন মাহিয়া মাহি। তার মাঝেই বৃহস্পতিবার এক বছর পূর্ণ করল ছেলে মোসাইব আরশ শামসুদ্দিন ফারিশ। আর একমাত্র ছেলে ফারিশের প্রথম জন্মদিনে প্রায় ৩৫ লাখ টাকার গাড়ি উপহার দিলেন মা মাহি।

জন্মদিনের শুরুতে এতিমখানার শিশুদের সঙ্গে নিয়ে কেক কাটা হয়েছে। এরপর বাসায় ফিরে পরিবারের সকল সদস্যরা মিলে কেক কেটেছেন। জন্মদিনের সন্ধ্যায় উত্তরার বাসায় ছেলেকে সামনে নিয়ে গাড়িটি উন্মোচন করেন মাহি।

জন্মদিন উপলক্ষে মাহির ছেলেকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুরা। মা হিসেবে মাহির যাত্রা শুভ হোক, সেই কামনাও করেছেন অনেকে। তবে দিনের শেষে ছেলেকে একটা অভূতপূর্ব উপহার দিয়েছেন মাহি। একটি লাল রঙের গাড়ি ছেলেকে উপহার দেন অভিনেত্রী। ছেলেকে গাড়ি উপহার দেওয়ার মুহূর্তের সেই ভিডিও পোস্ট করে মাহি লিখেছেন, ‘আমার চাঁদটা উপহার পেয়ে খুব খুশি।’

ছবি ও ভিডিওতে মা-ছেলেকে হাসিমুখেই দেখা গেছে। এই গাড়ির দাম প্রায় ৩৫ লাখ টাকা। তবে একা মাহি নন, ছেলের জন্মদিনে মান-অভিমান ভুলে অভিনেত্রীর উত্তরার বাড়িতে আসেন স্বামী রাকিব সরকারও। গণমাধ্যমকে মাহি জানান, ফারিশের বাবা তাঁর জন্য সোনার চেন, একটি ছোট গাড়ি ও পাঞ্জাবি নিয়ে এসেছিলেন। ফারিশকে নিয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে গিয়েছেন রাকিব।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme