জন্মদিনে নতুন সিনেমায় মেহজাবীন

জন্মদিনে নতুন সিনেমায় মেহজাবীন

বিনোদন ডেস্ক:


নতুন সিনেমায় কাজ করছেন মেহজাবীন চৌধুরী। নির্মাতা শঙ্খ দাশগুপ্তের সঙ্গে একটি সিনেমায় কাজ করেছেন এই অভিনেত্রী। বিভিন্ন সংবাদ মাধ্যম এই খবর   প্রকাশ করেছিল গেল বছরের ২১ অক্টোবর।

তখন মেহজাবীন চৌধুরীসহ অন্যরা এই খবর অস্বীকার করেছিলেন। অবশেষে আগামীকাল নায়িকার জন্মদিনে আসতে যাচ্ছে এই সিনেমার ঘোষণা।

দেশের একটি টিভিকে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করে জানাচ্ছে, নারীপ্রধান গল্পের এই সিনেমার নাম ‘প্রিয় মালতী’ । এ সিনেমাতে মেহজাবীনের বিপরীতে কোনো নায়ক নেই। তিনিই মুখ্য চরিত্র।

সিনেমাটি প্রযোজনা করছেন ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

এর আগে মেহজাবীন চৌধুরীর বড় পর্দায় জন্য একটি সিনেমার শুট শেষ করেছন। মাকসুদ হোসেনের পরিচালনায় ‘সাবা’ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও রয়েছেন মেহজাবীন। সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme