জয়পুরহাট প্রতিনিধিঃ
‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা জজ আদালত চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে এসে শেষ হয়। পরে আইন সহায়তা মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা। শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ অনুপ কুমার, পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা লিগ্যাল এইড অফিসার ফয়সাল আহমেদ, জেলা বারের সভাপতি এ্যাড. আব্দুল মোমেন ফকির ও জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর শাহনুর রহমান শাহিন।
জলা লিগ্যাল এইড অফিসার ফয়সাল আহমেদ জানান, যাদের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম তারা সবাই জেলা লিগ্যাল এইড কমিটি থেকে বিনামূল্যে আইন সহায়তা পাবেন। এই কমিটি থেকে গত এক বছরে ৬৯৯ টি মামলায় আইনগত সহায়তা প্রদান, ১১২৪টি পরামর্শ, এডিআর প্রি কেইস মামলা দায়ের ৬৯৩টি, এডিআর পোস্ট কেইস ৮৭টি ও আপোষ মিমাংসার মাধ্যমে সুবিধাভোগিদের ৫০ লাখ টাকার বেশি উত্তোলন করে দেওয়া হয়েছে।
Leave a Reply