জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় একজনের মৃত্যুদণ্ড

জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় একজনের মৃত্যুদণ্ড

জয়পুরহাট প্রতিনিধিঃ


জয়পুরহাটে ৭ম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১৩) ধর্ষণের মামলায় আলম মন্ডল (৫৫) নামে একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ
টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ আবদুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আলম মন্ডল আক্কেলপুর উপজেলার পালশা গ্রামের মৃত কফিল উদ্দিন মন্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ১৩ বছর বয়সী ওই শিশু আক্কেলপুর উপজেলার পালশা গ্রামের স্থানীয় একটি মাদ্রাসায় ৭ম শ্রেণিতে পড়াশোনা করতেন। ২০২৩ সালের ৯ অক্টোবর দুপুর ২ টায় মাদ্রাসা থেকে বাড়িতে এসে কাপড় পরিবর্তন করছিলেন ওই শিশু। সে সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশি আলম মন্ডল ওই শিশুকে পেছন থেকে জড়িয়ে ধরে খাটের উপর নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় মেয়েটি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসলে আসামি পালিয়ে যায়। পরে মেয়েটি পরিবারের সবাইকে ঘটনাটি খুলে বলে। পরের দিন মেয়েটি অসুস্থ হলে তাকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ১১ অক্টোবর ভুক্তভোগীর বাবা বাদি হয়ে আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত সোমবার এই রায় দেন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী রিনাত ফেরদৌসী রিনি বলেন, এ রায়ে রাষ্ট্রপক্ষ ও বাদী খুশি। এমন রায় সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে, যে কেউ অপরাধ করলে তার এমনই শাস্তি হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme