জানুয়ারিতে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৬৫৯ কোটি টাকা

জানুয়ারিতে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৬৫৯ কোটি টাকা

সদ্য বিদায়ী জানুয়ারিতে ২১৮ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ২৬ হাজার ৬৫৯ কোটি ৪৪ লাখ টাকা। রোববার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারির ৩১ দিনে ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসাবে প্রতিদিন দেশে এসেছে প্রায় ৭ কোটি ৫ লাখ ডলার রেমিট্যান্স। যা আগের বছরের একই মাসের তুলনায় ৩ দশমিক ৪০ শতাংশ বেশি।

এর আগে গত ডিসেম্বরে দেশে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একক মাস হিসাবে আগে কখনোই এই পরিমাণ রেমিট্যান্স পাঠায়নি প্রবাসীরা। সেই হিসেবে চলতি জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমেছে।

সবমিলিয়ে জানুয়ারির ৩১ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ১১ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৫৫ কোটি ১৫ লাখ ৭০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৬৪ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme