জাপানে ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

জাপানে ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

নিউজ ডেস্ক


ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান। স্থানীয় সময় মঙ্গলবার আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে পাঁচ। যার কেন্দ্রস্থল ছিল ভূমিকম্পের কেন্দ্র ছিল ইসিকাওয়া প্রিফেকচারের আনামিজু থেকে প্রায় ১৬ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে।ৎ

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের বরাতে ভোলকেনো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬ মেইল) গভীরে। ভূমিকম্পে উৎপত্তিস্থলের কাছাকাছি নোটো উপদ্বীপের কিছু অংশে মাঝারি কম্পন অনুভূত হয়। একইসঙ্গে হোনশু দ্বীপের কিছু অংশেও হালকা কম্পন অনুভূত হয়। তবে এই ভূমিকম্পের ফলে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে রোববার (১৪ জানুয়ারি) জাপানের নোটো উপদ্বীপ ও ইসিকাওয়া প্রণালীতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। স্থানীয় সময় দুপুর ১২টা ৩৮ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ২ দশমিক ৪। যার কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তবে ওই ঘটনায়ও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme