টাকা দিয়ে ভোট কেনা বন্ধ করা উচিৎ: ডিপজল

টাকা দিয়ে ভোট কেনা বন্ধ করা উচিৎ: ডিপজল

নিউজ ডেস্ক:


চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মোট অংকের অর্থ লেনদেনের কথা গত মাসেই বলেছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। শিল্পী সমিতি সভাপতি পদ থেকে অনেকটা দুঃখ ভরা মন নিয়ে বিদায় নেন এই কিংবদন্তি অভিনেতা। এরপরই বিষয়টি মুখ খুললেন তিনি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মনোয়ার হোসেন ডিপজল।

রবিবার দুপুরে মিশা সওদাগর-ডিপজল প্যানেলের পক্ষ থেকে এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন তারা। এরপরেই গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিষয়টি নিয়েও মুখ খুলেন ডিপজল।

ডিপজল বলেন, ‘টাকা দিয়ে ভোট কেনা বন্ধ করা উচিৎ। যারাই এই কাজ করেছে তাদের উচিৎ এটা বন্ধ করা। আমাদের মানুষ অস্বচ্ছল থাকতে পারে, টাকা চাইতে পারে কিন্তু এভাবে না। কিছু টাকায় বিক্রি যারা হন, তারাও এই টাকা কয়দিন খাবেন? বড়জোড় ১ মাস। তারপর কী করবেন? আমার কথা টাকার দিকে না তাকিয়ে দেখেন সমিতির কিসে ভালো হবে। দেখেন আমার কথা আর জবান মিল আছে কি-না? অবশ্যই আমার জবান মিল আছে। নির্বাচন হবে, জয় পরাজয় আছে। তবে এবার ভালো করার জন্য আসছি, নেওয়ার জন্য আসিনি। জীবনভর এখানে দিয়ে এসেছি, এবারও যা লাগে দেব কিন্তু ভালো কিছু আশা করে।

প্রসঙ্গত, আসছে ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার নির্বাচন কমিশনারের চেয়ারম্যান খোরশেদ আলম খসরু, সদস্য এ জে রানা ও আরেক সদস্য বি এইচ নিশান।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme