অনলাইন ডেস্ক:
২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে টানা তিন দিনের সরকারি ছুটি। ঈদে মিলাদুন্নবীর ছুটি পর দুদিন সাপ্তাহিক ছুটি মিলিয়ে তিন দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি। এরপর শুক্র ও শনিবার (২৯ ও ৩০ সেপ্টেম্বর) দুদিন সাপ্তাহিক ছুটি। তাই বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত (২৮-৩০ সেপ্টেম্বর) টানা তিন দিন ছুটি কাটাবেন সরকারি চাকুরেরা।তিন দিন ছুটি উপলক্ষে অনেকেই গ্রামের বাড়িতে বেড়াতে যাবেন। বুধবার অফিস করে অনেকেই গ্রামের বাড়িতে ছুটবেন বলে জানা গেছে।
তিন দিনের ছুটি শেষে আগামী রবিবার (১ অক্টোবর) অফিস করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
Leave a Reply