অনলাইন ডেস্ক
ডোনাল্ড ট্রাম্পকে আবারও নির্বাচিত করার ক্ষেত্রে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বর্তমানে যুক্তরাষ্ট্রের জন্য বিপদজনক এবং তিনি গণতন্ত্রের জন্য হুমকি স্বরুপ। খবর আল জাজিরা
ক্যাপিটাল হিলে হামলার তিন বছর পূর্তি উপলক্ষে শুক্রবার (৫ জানুয়ারি) আয়োজিত এক সভায় ট্রাম্পের বিরুদ্ধে এমন কথা বলেন বাইডেন। ২০২০ সালের নির্বাচনে হেরে যাওয়ার পর ক্যাপিটাল হিলে হামলা চালায় ট্রাম্পের সমর্থকররা।
পেনসিলভানিয়া কমিউনিটি কলেজে ব্লু বেলে দেওয়া বক্তৃতায় বাইডেন বলেন, ট্রাম্প তার সমর্থকদের নৃশংসভাবে ক্যাপিটাল হিলে হামলা চালানোর নির্দেশ দেন।
ট্রাম্প এবং তার সমর্থকদেরকে গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেন বাইডেন। এজন্য যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে তিনি ডেমোক্র্যাটকে সমর্থনের আহ্বান জানান। এ সময় তিনি ডেমোক্র্যাটকে ব্যাটলের সঙ্গে তুলনা করেন এবং এতেই ভোট দেওয়ার আহ্বান করেন।
বাইডেন বলেন, ট্রাম্প শুধু বর্তমান গণতন্ত্রের জন্য হুমকি নয়। ভবিষ্যত গণতন্ত্রের জন্যও হুমকি।
বাইডেন তার বক্তব্য প্রদানের আগে ১৭৭৭ এবং ১৭৭৭৮ সালে অনুষ্ঠিত জর্জ ওয়াশিংটন যুদ্ধের কার্যালয় পরিদর্শন করেন।
Leave a Reply