ডিপজল-মিশাকে মূর্খ বললেন নিপুণ

ডিপজল-মিশাকে মূর্খ বললেন নিপুণ

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচিত প্যানেলের ফল স্থগিত চেয়ে আদালতে রিট করেছেন পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। গত ১৫ মে আদালতে রিট আবেদন করেন এ নায়িকা।

বিষয়টি নিয়ে বিজয়ী প্যানেলের সভাপতি-সম্পাদক মিশা সওদাগর এবং ডিপজলের সঙ্গে তিক্ত সম্পর্কে জড়িয়েছেন এই নায়িকা।

এমনকি ঢাকাই সিনেমার এই দুই খলনায়ককে মূর্খ বলে মন্তব্য করেছেন অভিনেত্রী।

নিপুণ বলেন, মিশা-ডিপজল দুজনেই মূর্খ। তাদের সঙ্গে কথা বলার কোনো ধরনের ইচ্ছাই আমার নেই। তা ছাড়া মিশা ভাই তো ভীষণ মিথ্যুক একজন মানুষ। তাদের সঙ্গে এখন এই বিষয়ে আইনজীবীর মাধ্যমে কথা হবে। এটাই সবচেয়ে ভালো উপায়।

মিশা ও ডিপজল তার সঙ্গে অভদ্র ব্যবহার করেছেন বলেও অভিযোগ নিপুণের। এর সঙ্গে জায়েদ খানের প্রসঙ্গে টেনে নিপুণ বলেন, কোনো সৌজন্য দেখায়নি তারা। শেষ দুই বছর তারা এফডিসিতে আসেননি। শেষ দুই বছর ধরে যে বেয়াদব ছেলেটা ছিল, যেটাকে বেয়াদব বলতে হয়, যার নাম জায়েদ খান, তিনি যা ইচ্ছা মিডিয়াতে বলে বেড়াচ্ছিলেন, তখন তারা কোথায় ছিলেন। এই বেয়াদবকে কি থামিয়েছেন? তখন কি তিনি বলেছেন, আমরা কিন্তু ভদ্রতা চাই, সুষ্ঠুতা চাই। তার মানে কী দাঁড়ায়, তারা বেয়াদবিটাই পছন্দ করেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme