ডিভোর্স হয়নি, আমরা সময় নিচ্ছি: বুবলী

ডিভোর্স হয়নি, আমরা সময় নিচ্ছি: বুবলী

নিউজ ডেস্ক:


পবিত্র ঈদুল ফিতরে আসছে ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত অভিনেত্রী শবনম বুবলীর দুটি সিনেমা। সিনেমাগুলো হলো ‘দেয়ালের দেশ’ ও ‘মায়া’। সিনেমাগুলো নিয়ে বুবলী বেশ আশাবাদী হলেও ঈদের আগে অন্য এক কারণে আবারও আলোচনায় এ নায়িকা। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নানা সমালোচনা-গুজবের উত্তর দিয়েছেন বুবলী। এ নিয়ে চলছে বেশ আলোচনা-সমালোচনা।

অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের মধ্যে শাকিব খানের সঙ্গে অভিনেত্রীর প্রেম-বিয়ের সময়কালীন স্মৃতিকথা জানতে চান সঞ্চালক।

সঞ্চালকের প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমাদের দুজনের মধ্যে একটা মিল আছে, আমি যখন চুপচাপ থাকি তখন চুপচাপ। আবার পরিবারের সঙ্গে থাকলে খুব কথা বলি। শাকিব খান কিন্তু সেটে চুপচাপ থাকেন। আবার যখন বন্ধুমহলে থাকেন তখন খুব আড্ডাবাজ। বিষয়টি আসলে পরিস্থিতির ওপর নির্ভর করে।’

শাকিবের রাগ প্রসঙ্গে বুবলী বলেন, তাঁর রাগ প্রচুর। রেগে গেলে চুপ হয়ে যান, তবে প্রকাশ করেন না। বুঝে নিতে হয়। আমিও তখন চুপচাপ হয়ে যাই। তাঁকে বোঝাতে চেষ্টা করি। রাগটা সঠিক হলে বোঝাতে চাই। আর না হলে সময় নিই যে তিনি হয়তো বুঝতে পারবেন। আর উল্টো দিকে আমি সহজে রাগি না। খুব যৌক্তিকভাবে রাগ করি। রাগটা আসলে তেমন নয়, প্রতিক্রিয়া দেখাই। পরে শাকিব খানই এগিয়ে আসেন রাগ ভাঙাতে।

বুবলীকে ভালোবেসে শাকিব কী নামে ডাকতেন জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘বেশির ভাগ সময়ই বুবলী বলে ডাকতেন। কখনো কখনো আদর করে লক্ষ্মী বলেও ডাকতেন। এটা তাঁর মুডের ওপর নির্ভর করে।’

বুবলীর সঙ্গে শাকিব খানের সম্পর্ক বর্তমানে কোন অবস্থায় আছে জানতে চাইলে জবাবে বুবলী বলেন, ‘আমাদের ডিভোর্স হয়নি। একটি দাম্পত্য সম্পর্কে অনেক ভুল-বোঝাবুঝি হয়। আমরা টাইম নিচ্ছি। শেহজাদকে নিয়ে একা সংগ্রাম করছি। সেখান থেকে সন্তানের বাবা হিসেবে তাকে কখনো অসম্মান করিনি। আমি কখনোই আক্রমণ করিনি, বরং সব সময় কিছু হলে তার জবাব দিয়েছি।’

গণমাধ্যমে একটি খবর এসেছিল, শাকিবের বাসা থেকে আমাকে বের করা হয়েছিল। কিন্তু এটা কখনোই ঘটেনি। শাকিবের বাসার সবাই আমাকে সম্মান করে বলেও দাবি করেন বুবলী।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme