ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪৭

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪৭

প্রতিকী ছবি

নিউজ ডেস্ক:


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে এবং সারা দেশে আরও ৪৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে দুইজন, ঢাকা বিভাগে ছয়জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ছয়জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০ জন, খুলনা বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে দুইজন রয়েছেন।

২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৪০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট দুই হাজার ৯১৭ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের সাত জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে তিন হাজার ১০৩ জন। এর মধ্যে এক হাজার ৮৮০ জন পুরুষ এবং এক হাজার ২২৩ জন নারী রয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme