নিউজ ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ১২ জন মারা গেছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে এক হাজার ২৮৪ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৮৫২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিলেছেন এক হাজার ৮৮৩ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়াদের মধ্যে সাত জনই ঢাকার বাইরের। আর বাকি পাঁচ জন ঢাকার। নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪২৭ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৪২৫ জন।
বর্তমানে দেশে সর্বমোট সাত হাজার ৫৪৬ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে দুই হাজার ১০৬ জন এবং ঢাকার বাইরে পাঁচ হাজার ৪৪০ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে।
Leave a Reply