ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক:

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সাতজনই ঢাকার বাসিন্দা। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৫০ জন। এর মধ্যে ঢাকা সিটির ৫১৫ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৮৩৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ২৩৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৫৪৩ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৪০ হাজার ৯৭ জন। মারা গেছেন ১ হাজার ২১৪ জন। এরমধ্যে ঢাকা সিটির ৭৪৯ জন এবং ঢাকা সিটির বাইরের ৪৬৫ জন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme